মদ্যপানের আসরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ এক তৃণমূল কর্মীর - The News Lion

মদ্যপানের আসরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ এক তৃণমূল কর্মীর

 


দি নিউজ লায়ন;  নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত, চাঁদকুড়ি গ্রামে  গতকাল বিকেলে গঙ্গার ধারে বাঁশ বাগানে একটি মদ্যপানের আসরে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মী মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো ওই এলাকারই অপর এক তৃণমূল কর্মী।আহত করিম শেখ জানান, তার পাড়ারই অপরএক তৃণমূল কর্মী কলিম মির্জা তাকে হঠাৎই মাথায় কোপ মারে, তার সাথে দু তিনজন ছিল যাদের প্রত্যেককে আমি চিনি। 


ঘটনা ঘটার পর বিকালে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোভিদ পরিস্থিতির কারণে, গতকালই তাকে ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। গতকাল চিকিৎসা নিয়ে সকালে ব্যস্ত থাকার কারণে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা সম্ভব হয়নি তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজ তারা প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন।


এলাকা সূত্রে জানা যায় ওই গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন হোসেনের একান্ত ঘনিষ্ঠ করিম শেখ। অভিযুক্ত করিম মির্জা, গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল ভোট প্রচার করেছিলো, লোকসভা ভোটে বিজেপির প্রচার করলেও, এবারে তৃণমূলের হয়ে প্রচার করেন। তবে রাজনৈতিক না ব্যক্তি শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ওই গ্রাম থেকে পলাতক বলে জানা যায় বিশেষ সূত্র অনুযায়ী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.