দিন দশেকের ব্যবধানে ফের কোচবিহারের লোকালয়ে ঢুকে পড়ল তিনটি বাইসন
দি নিউজ লায়ন; দিন দশেকের ব্যবধানে ফের কোচবিহারের লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। মঙ্গলবার সকালে মাথাভাঙ্গা ২নম্বর ব্লকের লতাপাতা জিপির দ্বারিকামারি সংলগ্ন এলাকায় লোকালয়ে তিনটি বাইসন দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে এলাকার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ায় বাইসন ।
খবর দেওয়া হয় বন দফতরে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ও কোচবিহারের বনদপ্তরের কর্মীরা। মাথাভাঙার বনবিভাগের রেঞ্জ অফিসার সজল পাল জানান অবজারভেশনে এসে বাইসন তিনটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা চলছে।লোকালয়ে এদিন আচমকা তিনটি বাইসন দেখে শুরু হয় চিৎকার চেঁচামেচি, বাইসন দেখতে ভিড় ও জমান উৎসুক জনতা বলে জানা যায় । মাথাভাঙ্গার বনবিভাগের রেঞ্জ অফিসার সজল পাল জানান, বনদপ্তরের কর্মীরা অবজারভেশনে এসে এলাকায় বাইসন তিনটিটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা চলছে।
এদিকে বারবার কোচবিহারের লোকালয়ে বাইসন ঢুকে পড়ার ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন পশুপ্রেমী সংগঠন তাদের আশঙ্কা জঙ্গলে খুব সম্ভবত খাদ্য সংকট দেখা দিতে পারে যে কারণে খাবারের সন্ধানে তারা বারবার লোকালয়ে ঢুকে পড়ছে এ ব্যাপারে বনদপ্তর এর অনুসন্ধান প্রয়োজন রয়েছে না হলে এই ধরনের ঘটনা বারবার করবে এবং প্রাণহানির সম্ভাবনা থাকছে। বন্য প্রাণীর ও ক্ষতি হতে পারে। যদিও বন দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, যে অঞ্চলে বাই সন ঢুকে পড়েছে সেটা একেবারেই জঙ্গল লাগোয়া এলাকা। এখানে এর আগেও একাধিকবার বাইসন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বনদফতর সজাগ রয়েছে। বনকর্মীরা তিনটি বাইসনকেই সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছে।

Post a Comment