মালদা মেডিকেল কলেজে নতুন অক্সিজেন প্লান্ট পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র - The News Lion

মালদা মেডিকেল কলেজে নতুন অক্সিজেন প্লান্ট পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র

  


দি নিউজ লায়ন;   মালদা মেডিকেল কলেজে কুড়ি কিলো লিটারের তরল অক্সিজেন ট্যাংক ইতিমধ্যে বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। কলকাতা থেকে টেকনিশিয়ানরা এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে অক্সিজেন ট্রাঙ্ক পরিষেবা চালু করার কাজ করছে। যার ফলে এখন থেকে আর মেডিকেল কলেজের করোনা বিভাগে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে রোগীদের পরিষেবা দিতে হবে না। সরাসরি পাইপ লাইনের মাধ্যমে রোগীরা এই অক্সিজেন পরিষেবা পাবেন বলে মেডিকেল কলেজ সূত্রের খবর।  শুক্রবার থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র। 


মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, করোনা ওয়ার্ডে অক্সিজেন সংযোগকারী পাইপ লাইনের কাজ আগেই শেষ হয়ে গিয়েছে।  অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই নিয়ে দুটি অক্সিজেনের এলএমও ট্যাঙ্ক বসানো হল। কোভিড রোগীদের জন্য ট্রমা ইউনিট চত্বরে বসানো হয়েছে নতুন এলএমও ট্যাংক। বৃহস্পতিবার ট্যাঙ্কারে লিকুইড অক্সিজেন পৌঁছেছে মালদা মেডিকেল কলেজে চত্বরে। সেই পরিস্থিতির পরিদর্শন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি সহ পদস্থ কর্তারা। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছিন, হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের সমস্যা মেটাতে আগামী কয়েকদিনের মধ্যে নতুন অক্সিজেন ইউনিট চালু হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.