ত্রাণ শিবিরের খাবারে মাছ,মাংস না পেয়ে বেধড়ক মারধর অভিযোগ, গুরুতর জখম ৩
দি নিউজ লায়ন; বাসন্তীতে ত্রাণ শিবিরের খাবারে মাছ,মাংস না পেয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।ঘটনায় গুরুতর জখম হয় ৩ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ২ নম্বর রাণিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের জন্য বাসন্তী ব্লকের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছিল।
ঠিক তেমনই বাসন্তী ব্লকের জোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর রাণিগড় এসএসকেএম স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে থাকা সাহজাহান সেখ,আমিন উদ্দিন লস্কর, রাজ্জাক লস্কর, কালাম সেখ’রা দাবী করতে থাকেন ত্রাণ শিবিরে মাছ মাংস রান্না করে তিন টাইম খেতে দিতে হবে।আর এমন কথায় প্রতিবাদ করেন উমির আলি,জামীর আলি, আক্তার সেখ’রা এমনি অভিযোগ।আর প্রতিবাদ করলে সেই সময় প্রতিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইট ছুঁড়ে বেধড়ক মারধোর করে।এমন কি তারা মাটিতে লুটিয়ে পড়ে গেলে ছুরি দিয়ে কানে আঘাত করা হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনজন লুটিয়ে পড়ে। এই তিন জনের নাম হল আখতার সেখ,উমির আলি, জামির আলি।স্থানীয় লোকজন গুরুতর জখমদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানে তাদের অবস্থা আশাঙ্কাজন হলে তিন জনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।এ বিষয়ে আক্রান্তরা বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বাসন্তী থানার পুলিশ।

Post a Comment