রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেঙ্গল সাফারি পার্ক
দি নিউজ লায়ন; পর্যটকদের জন্য বন্ধ হলো বেঙ্গল সাফারির দাঁড়। রবিবার থেকে বন্ধ থাকছে বেঙ্গল সাফারিতে পর্যটকদের প্রবেশ। রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণার পরই শনিবার বেঙ্গল সাফারির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে শিলিগুড়ির শালুগাড়ার বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি।করোনার প্রথম দফায় দীর্ঘ বন্দি দশা কাটিয়ে বিগত বছরের ডিসেম্বর থেকে সবে গাঁ ঝাড়া দিয়ে উঠছিল বেঙ্গল সাফারি। কোভিডবিধি মেনেই পার্ক খোলার পরই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভালো সারা মিলছিলো পর্যটকদের।
দৈনিক ৮০০-১০০০পর্যটকদের ঠিকানা হয়ে উঠেছিল সাফারি পার্ক। সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানান করোনার দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার পর থেকেই পর্যটক সংখ্যাকমতে শুরু করে। মার্চের প্রথম দিকে দৈনিক ৩০০-৬০০পর্যটক হলেও এপ্রিল মাসে তা কমতে ক্রমাগত কমতে থাকায় একেবারে ১০০তে গিয়ে ঠেকে। আর গত শুক্রবার সাফারির পর্যটক সংখ্যা গিয়ে দাঁড়ায় মাত্র হাতে গোনা ৮জন।
বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল বাবু জানান পর্যটক, সাফারি কর্মী ও পশু পাখিদের মধ্যে সংক্রমন প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গ জু অথোরিটি পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মেম্বার সেক্রেটারি বিনদ যাদবের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাফারি পার্ক। তবে সাফারিতে বন্যপ্রাণীদের দেখভাল ও এনক্লোজারগুলি নিয়মিত জীবাণুমুক্তকরনের কাজ চলবে। প্রাণীদের সংস্পর্শে আসা সাফারি কর্মীদের পিপিকিট ব্যবহার করতে হবে, রুটিন চেকআপ করা হবে তাদের।

Post a Comment