চলে গেল আরও এক করোনা যোদ্ধা
দি নিউজ লায়ন; চলে গেল আরও এক করোনা যোদ্ধা। অন্যের জীবন বাঁচাতে জীবনের ঝুকি নিয়েও করোনার চিকিৎসা করে করোনার সঙ্গে লড়াই করেছেন। অথচ করোনার সঙ্গে নিজের লড়াই আর চালিয়ে যেতে পারলেন না। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ অলোক মুখার্জী। জেলা হাসপাতালে আই সি ইউ-র তত্ত্বাবধানে ছিলেন তিনি।
কিছুদিন আগে তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। প্রথমে তিনি জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গত বৃহস্পতিবার থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। অবশেষে শুক্রবার রাত আড়াইটা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃতুর সময় তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
প্রসঙ্গত ডাঃ অলোক মুখার্জীর তাঁর স্ত্রী ডাঃ কল্পনা মুখার্জীও আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু চিকিৎসা করে সুস্থ হয়ে যান।প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই রেকর্ড সংখ্যক দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। আর তাতে বাদ পড়ছেন না করোনা যোদ্ধারাও।

Post a Comment