আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল

দি নিউজ লায়ন; বৃহস্পতিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য তাকে বোলপুর থেকে আনা হল কলকাতায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন, সঙ্গে ছিল শ্বাসকষ্ট। তার মেয়ে রয়েছে সঙ্গে। এছাড়া তার কিছু পুরনো অসুখ রয়েছে। হাই সুগারের পাশাপাশি রয়েছে হাই প্রেসার ও।
প্রথমে তাকে বোলপুরে এক চিকিত্সককে দেখানো হয়। এক্স-রে-তে বুকে সংক্রমণ ধরা পড়ে। এরপর বোলপুর থেকে অনুব্রতকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকটি টেস্ট হয় অনুব্রতের।ইতিমধ্যে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেছে তৃনমুলের উচ্চ নেতৃত্ব।
Post a Comment