নিজের শ্যালকের শিশুকন্যাকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার গুণধর পিসেমশাই - The News Lion

নিজের শ্যালকের শিশুকন্যাকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার গুণধর পিসেমশাই

 


দি নিউজ লায়ন;  নিজের শ্যালকের ছোট্ট মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলো খোদ পিসেমশাই। এই ঘটনায় এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়  লালবাগের তেতুলিয়া এলাকায়। বছর সাতেকের  নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্তার অভিযোগে ঐ প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম রাহুল শেখ। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রৌঢ় সম্পর্কে নাবালিকার পিসেমশাই।


 একই পাড়ায় বাড়ি। অভিযোগ,  ওই নাবালিকা বাড়ির বাইরে খেলছিল। সেই সময় অভিযুক্ত নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে। বাড়িতে এসে নাবালিকা তার মাকে সমস্ত বিষয়টি জানায়। নাবালিকার মা বলেন, মেয়ে বাড়িতে এসে কাঁদতে থাকে। কিছু বলতে চাইছিল না। পরে চাপ দিতেই সব কথা খুলে বলে। থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.