রাজ্য জুড়ে বিক্ষোভে তৃণমূল কর্মী সমর্থকদের - The News Lion

রাজ্য জুড়ে বিক্ষোভে তৃণমূল কর্মী সমর্থকদের

 


দি নিউজ লায়ন;  দুই মন্ত্রী এবং এক বিধায়ক নারদা কাণ্ডে গ্রেফতার হয়েছে CBI র হাতে সোমবার। মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জী এবং বিধায়ক মদন মিত্র গ্রেফতার হয়েছে।  নিয়ে যাওয়া হয়েছে নিজাম প‍্যালেসে। তার পরেই রাজ্য জুড়ে বিক্ষোভে তৃণমূল কর্মীরা। দুর্গাপুরের ১৫নম্বর ওয়ার্ডের ধুনরা প্লট এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পথ অবরোধ করে তুমূল বিক্ষোভ শুরু করে। সোমবার দুপুর ১টা থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে দফায় দফায় শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.