ইয়াশের তাণ্ডবে তছনছ দিঘা
দি নিউজ লায়নঃ ইয়াশের তাণ্ডবে চারিদিকে ভাঙ্গাচোরা হয়ে পড়ে রয়েছে সৈকতের অঙ্গ। তার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনিক উদ্যোগে চলছে উদ্ধার কাজ ত্রাণবণ্টন। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শনে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে বৃহস্পতিবার জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পরিদর্শন করেন সৈকত তীরবর্তী বিভিন্ন এলাকা।
বুধবারের পরে বৃহস্পতিবার ও অতি ভারী বৃষ্টির সঙ্গে উত্তাল সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসে প্লাবিত হয় দিঘা সহ উপকূল বরাবরের শংকরপুর, তাজপুর, জলধা, মন্দারমনি, জুনপুট, খেজুরি, নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার মোট ৩৫ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। তাজপুরের জনতা গ্রাম একেবারে জলের তলায় ছিল কার্যত বলা চলে।
প্লাবিত হয়েছে মহিষাদল ব্লকের ইটামগরা- ২, কেশবপুর, সহ বিভিন্ন এলাকা। দিঘা সমুদ্র সৈকতের পাড়ে থাকা বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ীরা বিপুলভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের সমস্ত দোকানপাট একেবারে ভেঙে গিয়ে ভেতরে জল প্রবেশ করে ছারখার হয়ে গিয়েছে।

Post a Comment