গোপালপুরে মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ - The News Lion

গোপালপুরে মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার গোপালপুর কাঁটাবন এলাকায় সোমবার পুলিশ একটি মৃতদেহ পোড়ায়।যার ফলে স্থানীয় গ্রাম বাসীদের সঙ্গে মৃতদেহ পোড়ানো কেকেন্দ্র করে  পুলিশের সাধে গোলমাল বাধে । 


গ্রামবাসীদের দাবি মৃত ব্যক্তি হরিহরপুর এলাকার । সেখানে করোনা আক্রান্তদের দাহ করার জন্য আলাদা শ্মশান রয়েছে। অথচ পুলিশ তা না করে সেখান থেকে মৃতদেহ এনে তাঁদের গ্রামের পাশে দাহ করছে। যার ফলে গ্রামবাসীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়।


যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই মৃতদেহ টি করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত দেহ নয় । এতেও তাঁরা মানতে নারাজ। পরে দাহকাজ শেষ হওয়ার পর পুলিশ সেই এলাকা টিকে স্যানিটাইজ করে দেয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.