ওষুধ বোঝাই লরি উল্টে মৃত চালক - The News Lion

ওষুধ বোঝাই লরি উল্টে মৃত চালক

 


দি নিউজ লায়ন;  রবিবার গভীর রাতে কলকাতা থেকে ওষুধ বোঝাই একটি লরি উড়িষ্যার দিকে যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়ার কারণে অথবা অন্য কোনো কারণে ৬০ নম্বর জাতীয় সড়কে পশ্চিম মেদিনীপুর  জেলার দাঁতনের মনোহরপুরের কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের। 


তাঁর পরিচয় জানা যায়নি। রাস্তার পাশে পড়ে থাকা ওষুধ পুলিশ উদ্ধার করেছে। এত ওষুধ কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাঁতন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।দাঁতন থানার পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। দাঁতন থানার পুলিশ মৃত লরি চালকের পরিচয় জানার চেষ্টা করছে তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.