বর্ধমানে প্রথম পুরসভার উদ্যোগে গড়ছে সেফ হোম - The News Lion

বর্ধমানে প্রথম পুরসভার উদ্যোগে গড়ছে সেফ হোম

 


দি নিউজ লায়ন;   বর্ধমানে আরো একটা সেফ হোম গড়ছে বর্ধমান পুরসভা। কোভিড আক্রান্তদের জন্য শহরের লাকুড্ডি জলকল মাঠে এই সেফ হোম গড়া হবে।এটাই জেলায় প্রথম পুরসভার উদ্যোগে সেফ হোম। পূর্ব বর্ধমান জেলায় কোভিড সংক্রমণের হার বেড়েছে। প্রতিদিন জেলায় গড়ে ৬০০ থেকে ৭০০ নতুন মানুষ সংক্রমিত হচ্ছেন। এর মধ্যে বর্ধমান শহরের হার সবচেয়ে উপরে। প্রতিদিন দেড় শতাধিক মানুষ এখানে আক্রান্ত হয়েছেন গত কয়েকদিন যাবৎ।  এই গ্রাফ আর নামছেই না। তাই বর্ধমান পুরসভা একটি সেফ হোম গড়বে।


 আপাতত ২৫ জনের থাকার ব্যবস্থা করা হবে নতুন সেফ হোমে। পুরসভার ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক অমিত গুহ জানান, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রবিবার আমাদের নিয়ে সভা করেন। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। সবরকম সুবিধা এতে থাকবে। পরে বেড বাড়তে পারে। অন্যদিকে, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন অন্যকাজ ভুলে এখন করোনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই এই সেফ হোম গড়া হচ্ছে।এখানে এ আক্রান্ত মানুষেরা পরিষেবা পাবেন। এছাড়া  নার্সিংহোম গুলির বিরুদ্ধে যেভাবে বেশি টাকা নেবার অভিযোগ আসছে তা নিয়েও তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান বিধায়ক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.