তড়িদাহত হয়ে মৃত যুবক - The News Lion

তড়িদাহত হয়ে মৃত যুবক

 


দি নিউজ লায়ন;  তড়িদাহত হয়ে মৃত যুবক। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়ার শিবপুর থানা এলাকার জিসিআরসি ঘাট রোডে ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ ওই যুবক দুধের ক্যান নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।


 রাস্তার ত্রিফলা ইলেকট্রিক পোল সম্ভবত শর্ট হয়ে ছিল। জায়গাটি বাঁশ দিয়ে ঘেরা ছিল। ওই যুবক বাঁশ টপকে যেতে গিয়ে পড়ে যান। তখনই ইলেকট্রিক পোল ধরতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.