ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক নাবালকের - The News Lion

ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক নাবালকের

 


দি নিউজ লায়ন;   ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক নাবালকের। মৃত ওই নাবালকের নাম সজল হালদার। বয়স ১২ বছর। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পতিরাম থানার পারপতিরাম এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিস।  


জানা গিয়েছে, মৃত ওই নাবালকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের চকবরম এলাকায়। সে মামা বাড়িতেই থাকত। বুধবার সকালে মামার বাড়িতে খড় কাটতে গেলে  ইলেকট্রিক শক লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পতিরাম থানার পুলিস। পরে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।



এবিষয়ে মৃতের মামা দিলিপ সরকার বলেন, আমার ভাগ্না ঘড় কাটবে বলেছিল। তার পরিবর্তে দশ টাকা আবদার করেছিল আমার কাছে। কিন্তু খড় কাটার সময় তার গরম লাগে। কেউ ছিলাম না, সেই সময় ফ্যান চালাতে গিয়ে ইলেক্ট্রিক শক খেয়ে তার মৃত্যু হয়। এই ঘটনা আমরা কেউ মানতে পারছি না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.