দুই করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করালেন কালচিনির বিডিও - The News Lion

দুই করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করালেন কালচিনির বিডিও

 


দি নিউজ লায়ন;   দুই করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা রোগীকে অ্যাম্বুলেন্সে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করালেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। জানা গিয়েছে  এলাকাবাসীদের করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখতে, বেশকিছু সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। 


মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ নিশ্চিত করতে লালরসের নমুনা পরীক্ষা করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পরীক্ষা করলে বক্সা জঙ্গল লাগোয়া বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা রোগীর করোনা সংক্রমণ ধরা পরে। ওই অন্তঃসত্ত্বা রোগীদের করোনা আক্রান্তের কথা জানতে পেরে খোদ কালচিনির ব্লক আধিকারিক তাদের চিকিৎসার বিষয়ে উদ্যোগী হন।


 এদিন প্রবল বৃষ্টির মধ্যেও রাত ৯ টা নাগাদ ২ করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা রোগীকে অ্যাম্বুলেন্সে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেন খোদ কালচিনির ব্লক আধিকারিক প্রশান্ত বর্মন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.