কুড়ুল দিয়ে বাবার উপর হামলার অভিযোগ ছেলের বিরুদ্ধে, মৃত্যু বাবা
দি নিউজ লায়ন; শুক্রবার রাতে বাবার কাছে চাল চেয়েছিল ছেলে, তা না দেওয়ায় কুড়ুল নিয়ে বাবার উপরে হামলা চালায় ছেলে বলে অভিযোগ।রক্তাক্তগুরুতর আহত অবস্থায় বাড়িতেই পড়ে থাকে ওই বৃদ্ধ।শুক্রবার গভীর রাতেই বাড়িতেই বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। বিষয় টি জানাজানি হলে শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এর বেনাপুর এলাকায়।খবর পেয়েই শনিবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।মৃতের নাম কালোচন্দ পাতর। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
ওই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।পুলিশ মৃতের গুণধর ছেলে বিদ্যাধর পাতরকে গ্রেফতার করে। খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনায় নিন্দার ঝড় গোটা বেনাপুর এলাকায়।ঠিক কি কারণে ওই ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য খড়গপুর গ্রামীণ থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment