ভোট গণনার আগের দিন মাওবাদী নামাঙ্কিত পোষ্টার ঘিরে বিনপুরে চাঞ্চল্য - The News Lion

ভোট গণনার আগের দিন মাওবাদী নামাঙ্কিত পোষ্টার ঘিরে বিনপুরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার লালডাঙ্গা ,চাঁদাবিলা ও মাধবপুর এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে ওই এলাকা গুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাওবাদী নামাঙ্কিত পোস্টারে লেখা রয়েছে জনগণের প্রতি আহ্বান দেশীয় ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করুন ,সারা ভারতবর্ষে সশস্ত্র বিপ্লব গড়ে তুলুন ,আদিবাসীদের ধর্ম কোড দিতে হবে , মাওবাদীদের চাকরির লোভ দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যায়না সহ দশ দফা লিখা রয়েছে ওই ছাপানো পোস্টারে । 


রবিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা তার আগেই শনিবার সকালে ওই মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার কে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাওবাদী দের নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করে। তবে কারা ঐ পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি।বিনপুর থানার পুলিশ তাদের চিহ্নিত করার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিনপুর থানার বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.