গুলি বিদ্ধ এক ব্যবসায়ী গুরুত্বর অবস্থায় চিকিৎসাধী

দি নিউজ লায়ন; গুলি বিদ্ধ এক ব্যবসায়ী গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন। জানা যায়, শুক্রবার রাতে দুষ্কৃতিরা গুলি করে। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের টিকরহাট মালিরবাগানে। গুরুতর জখম অবস্থায় লিটন মজুমদার নামে ওই ব্যবসায়ীর চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
লিটন মজুমদারের বর্ধমানের কল্যাণী মার্কেটে ওষুধের পাইকারী ব্যবসা আছে। গতকাল রাতে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ির ফেরার সময় একেবারে বাড়ির সামনে তাঁকে তিনজন দুস্কৃতি ঘিরে ধরে। তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। লিটন মজুমদার বাধা দিলে তাঁর পেটে গুলি করে ব্যাগ নিয়ে দুস্কৃতিরা চম্পট দেয়।জখম লিটন মজুমদারকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যায়।তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
Post a Comment