গ্রামের দুই প্রতিবেশী পরিবারের মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি - The News Lion

গ্রামের দুই প্রতিবেশী পরিবারের মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি

 


দি নিউজ লায়ন;  গ্রামের দুই প্রতিবেশী পরিবারের মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে  ব্যাপক উত্তেজনা ছড়ালো এদিন বিকেলে মুর্শিদাবাদের  একঘড়িয়া গ্রামে। অভিযোগ, বিবাদকে কেন্দ্র করে এদিন  বহিরাগত যুবক সেখানে বোমা নিয়ে ঘোরাঘুরি করে। এমনকী  বোমা ফাটানো হয় বলে বাসিন্দারা জানান। এরপর সেখানে  থানার পুলিস পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।  


থানার পুলিস জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। বোমা নিয়ে আসা যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।স্থানীয় ও  সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে একটি ছয় ফুটের রাস্তাকে কেন্দ্র করে গ্রামের লখি বিবি ও মুরসেলিম শেখের সঙ্গে বচসা চলছিল। এরপর এদিন দুই বহিরাগত যুবক সেখানে বোমা নিয়ে এসে আতঙ্ক ছড়ায়। বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিবাদ করলে বহিরাগত যুবকরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.