ইয়স-এর চোখ রাঙানির মাঝেই আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ব্যান্ডেল এবং হালিশহর - The News Lion

ইয়স-এর চোখ রাঙানির মাঝেই আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ব্যান্ডেল এবং হালিশহর

 


দি নিউজ লায়ন;    একদিকে যখন বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ইয়শ তখন আশঙ্কা প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল হুগলির ব্যান্ডেল এবং উত্তর 24 পরগনার হালিশহর। গঙ্গার দুধারের 2 জনপদে প্রায় 7 থেকে 10 মিনিট তাণ্ডব চালালো প্রবল প্রাকৃতিক দুর্যোগ। জেলা প্রশাসন সূত্রে খবর শতাধিক বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এছাড়া প্রচুর গাছ উপরে পড়েছে। 



সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কা দেখা যায় গঙ্গার উপরে ফানেল আকৃতির কিছু একটা এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই 10 মিনিটের মধ্যে কার্যত লন্ডভন্ড হয়ে যায় ব্যান্ডেল এবং হালিশহরের বিস্তীর্ণ অংশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে স্থানীয়ভাবে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তবে একে টর্নেডো বলা যায় কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি গোটা ঘটনায় গোটা হুগলি জেলা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে একই রকমভাবে আতঙ্ক ছড়িয়েছে ঠিক উল্টোদিকে হালিশহর কাঁচরাপাড়া নৈহাটি সহ বিস্তীর্ণ এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই আধিকারিকদের এই দুই জায়গায় পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.