বিওজিএল কলোনিতে ঘরছাড়া বিজেপি পরিবারকে ঘর ফেরালেন দেবব্রত সাঁই
দি নিউজ লায়ন; বিজেপি নেতারা বিধানসভার আগে বলেছিলেন "" এবার বদলা ও বদল দুই হবে।""বিধানসভার ফলাফলে বিজেপির ফল আশানুরূপ না হওয়ার পরে রাজ্যজুড়ে হিংসার বাতাবরন।বহু জেলায় বিজেপি কর্মীদের মারধর, ঘরছাড়া হতে হয়।দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই নিজের উদ্যোগে নিজের ওয়ার্ডের বিওজিএল কলোনিতে ঘরছাড়া বিজেপি পরিবারকে ঘর ফেরালেন এবং তার সাথে সাথে শিবমন্দির এলাকায় ভোটের ফলাফলের পরে ভাঙচুর হওয়া কিছু দোকানদারকে আশ্বস্ত করলেন আবার নতুন করে দোকানদারি করার।
23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবার কাছে আবেদন করলেন এলাকায় শান্তি বজায় রাখার জন্য।অন্যদিকে দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ জন বিজেপি কর্মী যারা ফলাফলের পরেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তাদেরকেও ঘরে ফেরালেন কাউন্সিলের অসীমা চক্রবর্তী ও স্থানীয় টিএমসি কর্মীরা।১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তীতে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যান এই ওয়ার্ডের টিএমসি সভাপতি কাজল বন্দোপধ্যায় ও প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ মন্ডল।তারা বিজেপি কর্মীদের আশ্বাস দেন তাদের কোনও ভয় নেই।
শান্তিতে থাকুন।দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শান্তি ফেরাতে শাসকদলকে আসরে নামতে দেখা যাচ্ছে।গনতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার ক্ষেত্রে টিএমসি নেতারা যে ভুমিকা নিচ্ছেন তা প্রশংসনীয়। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা চৌধুরী তার ফেসবুক আ্যকাউন্ট এ লেখেন যে কোনওভাবেই কোনও কর্মী যেন বিজেপির কাউকে মারধর বা তাদের বাড়িতে না আক্রমণ করেন।সব মিলিয়ে দুর্গাপুরে শান্তির পরিবেশ ফিরেছে এবং তার সৌজন্যে যে শাসকদল তা বলায় ভালো।।

Post a Comment