ডালকাটি গ্রামে কুঁয়াতে পড়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করল বনদপ্তর - The News Lion

ডালকাটি গ্রামে কুঁয়াতে পড়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করল বনদপ্তর

 


দি নিউজ লায়ন;    শনিবার ভোরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ডালকাটি গ্রামে কুঁয়াতে পড়ে যায় একটি হস্তিশাবক। বিষয়টি জানতে পারেন স্থানীয় বাসিন্দারা ।এরপর গ্রামবাসীরা হস্তি শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করেন। সেই সঙ্গে গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের মানিকপাড়া রেঞ্জ এর কর্মীরা ।গ্রামবাসীদের সহযোগিতায় কুঁয়াতে পড়ে যাওয়া হস্তি শাবকটি কে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কুঁয়া থেকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। 


এরপর স্থানীয় জঙ্গলের দিকে হস্তি শাবক  টি কে ছেড়ে দেওয়া হয়। হস্তি শাবক টি সুস্থ রয়েছে বলে বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়।সেই সঙ্গে তার গতি বিধির উপর নজর রাখা হবে বলে বনদফতর এর পক্ষ থেকে জানানো হয়। ওই এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে সেই হাতির দলে ছিল হস্তিশাবকটি। কোনোক্রমে দলছুট হয়ে ওই হস্তিশাবকটি ডালকাটি  গ্রামের ঢুকে পড়ে ।ওই গ্রামে থাকা একটি পরিত্যক্ত কুঁয়াতে  পড়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.