নন্দীগ্রামে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা - The News Lion

নন্দীগ্রামে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা

 


দি নিউজ লায়ন; নন্দীগ্রামে তৃণমূলের সঙ্গে গদ্দারি করে ভাজপা প্রার্থী শুভেন্দু'র  হয়ে ভোট করিয়েছিলেন পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়া। দলের গোপন রিপোর্টে এই সত্য সামনে আসার পরই এবার পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী। প্রসঙ্গত উল্লেখ্য বনশ্রী খাঁড়া বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। একই অভিযোগ রয়েছে বনশ্রীর ছেলে তথা পঞ্চায়েত সদস্য সুদীপ খাঁড়ার বিরুদ্ধেও। তৃণমূল সূত্রে খবর, তার বিরুদ্ধেও দল কড়া ব্যবস্থা নিতে চলেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পঞ্চায়েতে অনাস্থা এনেছে তৃণমূল। একদিকে দল ব্যবস্থা নেবে নিশ্চিত হয়ে এবং অনাস্থা প্রস্তাবে হার হবে বুঝে গিয়ে আগেভাগে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী। 


শুধু বনশ্রী এবং সুদীপের বিরুদ্ধেই নয় বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির  মৎস্য কর্মাধ্যক্ষ গোকুলনগরের বাসিন্দা স্বদেশ দাস অধিকারী এবং কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সানোয়ার শাহের বিরুদ্ধেও। নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল সভাপতি স্বদেশ দাস বলেন,বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করেছেন বনশ্রী খাঁড়া। দল বিরোধী কাজ করার নানা তথ্য মিলেছে তাঁর বিরুদ্ধে। সব দিক খতিয়ে দেখার পরেই স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বনশ্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।তিনি জানান, এর পর সরকারি নিয়ম মেনে বিডিও অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সদস্যদের সভা ডাকার নোটিস জারি করবেন। সেখানেই ভোটাভুটির মাধ্যমে এদের  পদ থেকে অপসারিত করা হবে। পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষকে সরানোর জন্য সংশ্লিষ্ট স্থায়ী সমিতির বৈঠক ডাকতে হবে।


অপরদিকে বনশ্রী খাঁড়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।উল্টে তিনি দাবি করেছেন নিজের শারীরিক অসুস্থতার কারণে বুধবার সকাল ১১টায় বিডিও-র দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। অন্য দিকে,জানা গেছে  দুপুর দেড়টা নাগাদ ওই গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূল সদস্য স্থানীয় বিডিও অফিসে বনশ্রীর বিরুদ্ধে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব পেশ করে পঞ্চায়েতের বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন। ওই পঞ্চায়েতের মোট সদস্য ১৩ জন। সব মিলিয়ে তৃতীয়বার ক্ষমতায়  আসার পরেই দল বিরোধী ছোট বড় সব পর্যায়ের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে শুরু করেছে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.