অশোক ভট্টাচার্য্য-জীবেশ সরকারের হাত ছেড়ে তৃণমূলে যোগ শহরের দিগগজ দুই নেতার - The News Lion

অশোক ভট্টাচার্য্য-জীবেশ সরকারের হাত ছেড়ে তৃণমূলে যোগ শহরের দিগগজ দুই নেতার

 


দি নিউজ লায়ন; শিলিগুড়িতে অশোক ধসে বড় ভাঙন বাম শিবিরে। অশোক ভট্টাচার্য্য-জীবেশ সরকারের হাত ছেড়ে তৃণমূলে যোগ শহরের দিগগজ নেতাদের। বুধবার শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃনমূল কার্যালয়ে শিলগুড়ি পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রাক্তন মেয়র পরিষদ কমল অগ্রাওয়াল তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন দার্জিলিং জেলা তৃণমূলের অভিভাবক তথা পুর প্রশাসক গৌতম দেবের হাত থেকে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও জেলা যুব সভাপতি কুন্তল রায়। আর যোগদানের পরই বিস্ফোরক অভিযোগ সামনে আসছে- নির্বাচনের আগে স্বয়ং জেলা বিজেপি সভাপতি প্রস্তাব দিয়েছিলেন ভাজপায় যোগদানের, সাফ মুখের ওপর তাদের প্রস্তাব নাকোচ করে দেন দীর্ঘ ১৫বছরের বাম কাউন্সিলর, ছয় বছর মেয়র পরিষদ পদে থাকা প্রাক্তন বাম নেতা কমল অগরওয়াল। 


 তিনি সাফ জানান মানুষের রায় আমরা মেনে নিচ্ছি। সারা বাংলার মানুষ তৃনমূলের ওপর ভরসা দেখিয়েছেন। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির আগ্রাসন রুখতে পারে একমাত্র তৃণমূলই, তার প্রমাণ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নে ভর করে  কেন্দ্রীয় তাবড় নেতৃত্বদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়েরর একক লড়াই উদ্বুদ্ধ করেছে দীর্ঘ কয়েক দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত কমল অগরওয়ালকে। একই মত অশোক ভট্টাচায্যের সতীর্থ প্রাক্তন ডেপুটি মেয়র তথা আরএসপি নেতা রাম ভজন মাহাতোর। অশোক বাবুর পরিচালনায় চলা জেলা বাম শিবিরের ফাঁটলের বিষয়ে ব্যক্তি বিশেষকে আক্রমন না করেই কমল বাবু জানান দলের অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল নেতৃত্বদের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটমুখী সমীকরন নিয়ে।


 তবে মানুষ যে ভাবে শিলিগুড়িতে অশোক মডেলকে প্রত্যাখ্যান করেছে। প্রতিটি ওয়ার্ড ভোট ব্যাংকে যে ধস নেমেছে তা থেকে ঘুরে দাঁড়ানো আর কখনই সম্ভব নয় দলের পক্ষে। দীর্ঘ পাঁচ বছর যে বঞ্চনার কথা অশোক বাবু পরিচালিত প্রাক্তন বাম বোর্ড বলেছে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন রাজ্যের তরফে প্রচুর টাকাও শেষ একবছরে এসেছে পুর কোষাগারে। রাম ভজন মাহাতো জানান শিলিগুড়ি গত পাঁচ বছরে অনেকটা পিছিয়ে গিয়েছে। রাজ্যের উন্নয়নের সঙ্গী হয়ে শহরের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করত তৃনমূলকে দরকার।


 তৃণমূল ছাড়া শহরের উন্নয়ন সম্ভব নয়। কমল আগরওয়ালের নিকট আত্মীয় মনোজ আগরওয়ালও এদিন তৃণমূলে যোগদান করেন।  পুর প্রশাসক গৌতম দেব বলেন এরা দীর্ঘদিনের কাউন্সিলর, রাজনীতিতে পুরোনো তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগবো দল ও পুরনিগম পরিচালনার ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন ভারী সংখ্যায় রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিরা দলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বলেন পুরোনো প্রাক্তন বাম ও কংগ্রেস মেয়রের সঙ্গে কথা বলেছি। কোভিড পরিস্থিতিতে কোনো রাজনীতি নয়,  রাজনীতির উর্দ্ধে তাদের পজিটিভ পরামর্শকে কাজে লাগবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.