শিবপুরের কাজিপাড়ায় সংঘর্ষ, নিহত ১, গ্রেফতার ৫ - The News Lion

শিবপুরের কাজিপাড়ায় সংঘর্ষ, নিহত ১, গ্রেফতার ৫

 


দি নিউজ লায়ন; পাড়ায় শিশুদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। এই নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা।  পুলিশ সূত্রে খবর, রাতের ঘটনার পর পুলিশ যখন বিল্ডিং সার্চ করছিল সে সময় গুড্ডু নামে এক ব‍্যক্তিকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে তার মৃত্যু কি কারণে জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব‍্যক্তি পেশায় গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। এদিকে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


 জানা গেছে, খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের গন্ডগোল নিয়েই পাড়ার দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, ভাঙচুর হয় একাধিক দোকান ও এটিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ আসে। দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। অবরোধ হয় জি টি রোড। সূত্রের খবর, সোমবার রাতে শিবপুরের ওই এলাকায় ব্যাপক অশান্তি হয়। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইঁট, পাথর ছোঁড়া হয়। এলাকার কয়েকটি দোকান, এটিএমের কাচের দরজা ভাঙচুর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় শিবপুর থানার পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ কয়েকজনকে ৫ জনকে গ্রেফতার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.