ডাকাতির আগেই অস্ত্র সহ গ্রেফতার ৫ ডাকাত
দি নিউজ লায়ন; মঙ্গলবার ভোর রাতে ডাকাতির জন্য জড়ো হয়েছিল পাঁচজন ডাকাতকে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পুলিশ বেলদা বাইপাস সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে বন্দুক সহ ডাকাতি করার বিভিন্ন জিনিসপত্র পুলিশ উদ্ধার করেছে। সেই সঙ্গে যে বাইকে চেপে তারা ডাকাতির উদ্দেশ্যে বেলদা এলাকায় এসেছিল। সেই বাইক গুলি ও পুলিশ আটক করেছে ।
তদন্তের স্বার্থে পুলিশ ডাকাত দের নাম জানায়নি। তবে তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বেলদা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলদা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে বড় কোথাও ডাকাতির উদ্দেশ্যে এই ডাকাতদল বেলদা এলাকায় এসেছিল। কিন্তু ডাকাতির আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে। এটা পুলিশের বড় সাফল্য বলে বেলদা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment