পিংলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, এলাকায় মোতায়েন পুলিশ - The News Lion

পিংলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, এলাকায় মোতায়েন পুলিশ

 


দি নিউজ লায়ন; রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই আবারো উতপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম শক্তিপদ বাটুল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পশ্চিমচক গ্রামে। ওই এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পিংলা থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


 পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য বিজেপি দলের কর্মীরা দলের সক্রিয় কর্মী শক্তি পদ বাটুল কে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেছে।তৃণমূলের পক্ষ  থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।সেই সঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীদের দ্রুত গ্রেফতার করার দাবি পুলিশের কাছে জানানো হয়েছে।তবে তৃণমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.