নারায়ণগড়ে তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ২
দি নিউজ লায়ন; রবিবার ভোটের ফল ঘোষণা হতেই, উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমমেদিনীপুর জেলার নারায়ণগড়। তৃণমূল কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কাশিপুর গ্রামে। তৃণমূল কর্মীদের বাইক সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
তৃণমূলের অভিযোগ- মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য সরকারে আসার আনন্দে তৃণমূল কর্মীরা জয়ধ্বনি দেওয়ার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই রড-লাঠি নিয়ে এসে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় ।ভাঙচুর করা হয় একাধিক মোটরসাইকেল ,এমনকি তৃণমূল কর্মীর দোকান ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুইজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। আহত তৃণমূল কর্মীদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।ওই ঘটনার ফলে
এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে নারায়ণগড় থানার বিশাল পুলিশবাহিনী।
Post a Comment