জনপ্রিয় 'ও বৈদেশা বন্ধুরে' ভাওয়াইয়া গানের রূপকার 'বঙ্গরত্ন' ধনেশ্বর রায় প্রয়াত - The News Lion

জনপ্রিয় 'ও বৈদেশা বন্ধুরে' ভাওয়াইয়া গানের রূপকার 'বঙ্গরত্ন' ধনেশ্বর রায় প্রয়াত

 


দি নিউজ লায়ন;   উত্তরবঙ্গের ভাওয়াইয়া জগতের প্রবাদপ্রতিম শিল্পী তথা জনপ্রিয় 'ও বৈদেশা বন্ধুরে' ভাওয়াইয়া গানের রূপকার 'বঙ্গরত্ন' ধনেশ্বর রায় প্রয়াত হয়েছেন। শুক্রবার সকালে অসুস্থ হলে তাঁর ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে রেফার করা হয় শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


 গভীর রাতে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে তিস্তা নদীর কাছে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৬ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত উত্তরবঙ্গের সাংস্কৃতি মহলে। ভাওয়াইয়া সঙ্গীত জগতে‌ একটা অধ্যায়ের পরিসমাপ্তি হলো বলে মনে করেন উত্তরবঙ্গের সংস্কৃতিপ্রেমীরা। উল্লেখ্য, 'বৈদেশা বন্ধুরে, একবার উত্তরবাংলা আসিয়া যান, হামার জাগাখান‌ দেখিয়া যান' গান রচনায় রাজ্য সরকার তাঁকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করেন। 


আজি গাড়িয়াল বন্ধু মোর হারেয়া গেইসে রে, বন্ধু বড়ো ধন, ও কি ও মোর গাড়িয়াল ফিরিয়ারে আইসো ইত্যাদি জনপ্রিয় গানের রচয়িতা ধনেশ্বর রায়। এদিন প্রয়াত শিল্পীর জটেশ্বরের আলিনগরের বাড়িতে তাঁর বহু ছাত্রছাত্রী, অনুরাগী  তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তবে করোনার কারণে অনেকে উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পীকে শেষ দেখা দেখতে আসতে‌ পারেননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.