লাভলী মৈত্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

লাভলী মৈত্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;  সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের গলসি থেকে এক ভাজপা সমর্থককে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিজেপি সমর্থক এর নাম সৌমেন ঘোষাল। লাভলীর অভিযোগ শুক্রবার সকাল থেকে একটি অচেনা নম্বর থেকে বারবার তার মোবাইলে ফোন আসছিলো ফোন ধরলে তাঁর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলা হয় এবং খুনের হুমকি দেওয়া হয়। 


বেশ কয়েকবার ফোন আসার পর নম্বরটি ব্লক করে দেন তিনি এরপর হোয়াটসঅ্যাপে একের পর এক অশ্লীল ম্যাসেজ আসতে থাকে। প্রতিটি মেসেজের শেষে 'বিজেপি জিন্দাবাদ' লেখা ছিল বলে অভিযোগ তার এরপরই বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি লিখিত অভিযোগ দায়ের হয় সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ যে ফোন নাম্বার থেকে হুমকি ফোন আসছিল সেই নম্বরটি ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমানের গোলসি থেকে হুমকি ফোন কল আসছে এরপর গলসি থানার সঙ্গে যোগাযোগ করা হয়। 


শনিবার গ্রেফতার করা হয় সৌমেন ঘোষাল নামে এক বিজেপি সমর্থক কে পুলিশের দাবি এই সৌমেন ঘোষাল গোটা ঘটনার সঙ্গে জড়িত এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিতি রয়েছে তার। তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় তার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.