ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার যুবকের - The News Lion

ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার যুবকের

 


দি নিউজ লায়ন;   ঘর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার তাহেরপুর থানার গাংনী এলাকায়। মৃত যুবকের নাম সুমিত ভট্টাচার্য বয়স ছত্রিশ বছর।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে তাহেরপুর থানায় খবর দেয় মৃতের পরিবারের লোকজন।


মৃত যুবকের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাটে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।কি কারনে নৃশংসভাবে হত্যা করা হলো শমীক ভট্টাচার্য কে, বা কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.