তৃণমূলের পদাধিকারী প্যাড ব্যবহার করে করোনা ভ্যাকসিন তোলার অভিযোগ - The News Lion

তৃণমূলের পদাধিকারী প্যাড ব্যবহার করে করোনা ভ্যাকসিন তোলার অভিযোগ


দি নিউজ লায়ন;  ঘাটালের ওষুধ ব্যবসায়ী সুমন মন্ডল একসময়ে তৃণমূল প্রভাবিত ওষুধ দোকানের মালিক সংগঠন ' প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের ' জেলা সম্পাদক ছিলেন।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগ দেন। এরপর থেকে তিনি বিজেপিতেই আছেন । 


এরমধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত ২৮ মে ঘাটাল মহকুমার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ' প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের ' প্যাড ব্যবহার করে নিজেকে জেলা সম্পাদক হিসেবে দাবি করে সংগঠনের ৩৬ জনের নামে করোনা ভ্যাকসিন বরাদ্দের দাবি জানান। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে সেই ভ্যাকসিন বরাদ্দও করা হয়েছে।  এঘটনা জানাজানি হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবিষয়ে ফোন করলেও উত্তর পাওয়া যায়নি সুমন মন্ডলের কাছ থেকে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.