ডুলুং নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

ডুলুং নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  ডুলুং নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। বনপুরা এলাকার গ্রামবাসীরা ফোন করে বিষয়টি সাঁকরাইল থানার পুলিশকে জানায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ । ডুলং নদী থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । 


তবে মৃতদেহটি দেখে এলাকার বাসিন্দারা শনাক্ত করতে পারেনি। ওই এলাকার বাসিন্দারা বলেন মৃত ব্যক্তি এলাকার নয়। তাই পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.