লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক তরুন - The News Lion

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক তরুন

 


দি নিউজ লায়ন;  লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুনের। শনিবার ভোরে দুরঘটনাটি  ঘটেছে শাসন থানার কাঁচকোল মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম আবুল কাশেম মন্ডল (২২)। তার বাড়ি দেগঙ্গা থানার দেওয়ানআটি গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে  এদিন ভোরে একটি  ছোট হাতি গাড়িতে করে সবজি নিয়ে টাকি রোড ধরে কলকাতায় যাচ্ছিলেন কাশেম।তিনও সবজির ঝুড়ির উপরেই বসে ছিলেন। শাসন থানার কাঁচকল মোড়ের কাছে পিছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে ছোট হাতি গাড়িতে। লরির ধাক্কায় গাড়ি থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যাওয়ার পরেই ঘাতক  লরির চাকায় পিষ্ট হয়ে যায় কাশেম। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে নিয়ে আসে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।অবস্থার অবনতি হওয়া  পরে তাকে স্থানান্তরিত করা হয় বারাসাতে হাসপাতালে। এদিন সকালে সেখানেই মৃত্যু হয় কাশেম মন্ডলের। 

 শাসন থানার পুলিশ জানিয়েছে  ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।চালক গ্রেপ্তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.