মল্লিকপুরে যুবকের গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ১ - The News Lion

মল্লিকপুরে যুবকের গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;  বারুইপুরের মল্লিকপুরে যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ এক জন কে গ্রেপ্তার করল। ধৃতের নাম শেখ মাজিদ। তাকে শনিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। যদিও মূল অভিযুক্ত ইমতিয়াজ পলাতক। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, শেখ সোহেল শুক্রবার সন্ধ্যায়  মন্দিরতলা হাবিবচকে বাইকে করে বাড়ির কাছে রাস্তায় বেড়িয়েছিল। সোহেল গাড়ির শোরুমে কাজ করত। অভিযোগ, প্রতিবেশি ইমতিয়াজ ও তার জামাইবাবু পিছন দিক থেকে বাইকে করে এসে তাঁদের ঘিরে ধরে আচমকা গুলি চালিয়েছিল। 


 একটি গুলি সোহেলের কান ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আহত যুবক সোহেলের বাড়ির তিনতলায় থাকে অভিযুক্ত ইমতিয়াজের পরিবার। কয়েক মাস আগে সোহেল ইমতিয়াজের পরিবারের লোকজন কে মারধোর করেছিল। এর বদলা হিসেবে ইমতিয়াজ শেখ মাজিদ এর কাছ থেকে বন্দুক পরিকল্পনা করে সোহেলের উপর আক্রমন চালায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.