ক্যানিং মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল - The News Lion

ক্যানিং মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল

 


দি নিউজ লায়ন;  দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের নব নির্মিত মাদার এন্ড চাইল্ড হাব হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল।ক্যানিং মহকুমা মাদার এন্ড চাইল্ড হাব হাসপাতালটি এখনও কাজ চলছে দ্রুত গতিতে।আর এই মাদার এন্ড চাইল্ড হাব হাসপাতালটি এখনও চালু হয়নি।এদিকে সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।ক্যানিং মহকুমা জুড়ে বর্তমানে প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস।এমনকি এই হাসপাতালে চিকিৎসার জন্য উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে বহু রোগী আসে।


ফলে দিনের পর দিন রোগীর চাপ বাড়ছে এই মহকুমা হাসপাতালে।আর এই করোনা ভাইরাস অতি মহামারীর সময়ে এগিয়ে এলেন হাওড়ার গো ধার্মিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন।বুধবার এই সংস্থার ওয়েস্ট বেঙ্গল কো অর্ডিনেটার দেবব্রত মন্ডল সহ আরও বেশ কিছু কর্মী ৫০ টি তুলে দেয় প্রথম পর্যায়ে ক্যানিং মহকুমা  হাসপাতাল কতৃপক্ষ কে।এছাড়াও আরও ৫০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেবেন।


পাশাপাশি এই কোভিড হাসপাতালে আরও ৫০ টি বেড ও ৫০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেবেন কিছু দিনের মধ্যেই এই স্বেচ্ছাসেবী সংগঠন।এমনকি কিছু দিনের মধ্যেই সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি উপ স্বাস্থ্য কেন্দ্রে,চড়াবিদ্যা উপ স্বাস্থ্য কেন্দ্রে এবং গোসাবা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত উপ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে বেড এবং অক্সিজেন সিলিন্ডার তুলে দেবেন।রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে এই স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন এমনি জানান সংস্থার ওয়েস্ট বেঙ্গল  কো অর্ডিনেটার   দেবব্রত মন্ডল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.