মাধুরী দীক্ষিতের মতে করোনার সময় নিজের বাড়িতে কি কি প্রয়োজনীয় সামগ্রী রাখা উচিৎ
দি নিউজ লায়ন; করোনার জেরে আতঙ্কিত হয়ে আছে প্রতিটা দেশবাসী। কিন্তু বিশেষজ্ঞরা বারবার আতঙ্কিত না হওয়ার পরামর্শই দিয়ে আসছেন। তাই আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। মাধুরী দীক্ষিত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি এই মহামারীর সময় নিজের বাড়িতে কি কি প্রয়োজনীয় সামগ্রী রাখা উচিৎ সেই বিষয় জানিয়েছেন।
সোশ্যাল সাইটে শেয়ার করা এই ভিডিওতে অভিনেত্রী বলেছেন, করোনা মহামারীতে প্রতিটা বাড়িতেই অতি অবশ্যই রাখা উচিৎ হ্যান্ড স্যানিটাইজার, থার্মোমিটার, পালস অক্সি বা অক্সিমিটার। বাড়িতে অসুস্থ কোন ব্যক্তি বা কারুর অত্যাধিক সর্দি কাশি থাকলে নিয়ম করে তার অক্সিজেন লেভেল পরিমাপ করা অন্যন্ত প্রয়োজন।
আর তার জন্যেই বাড়িতে অবশ্যই রাখতে হবে পালস অক্সিমিটার। মাস্ক পরার উপর জোর দিয়ে তিনি বলেছেন, কাপড়ের তৈরি মাস্ক পরলে একসঙ্গে দুটি মাস্ক পরতে হবে। আর তা না হলে এন৯৫ (N95) মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী। বাড়িতে প্রতিটা ব্যক্তিকে আলাদা আলাদ গ্লাবস ব্যবহার করতে বলছেন তিনি। এই ভিডিওর দ্বারা মাধুরী দীক্ষিত তার অনুগামীদের #StayHomeStaySafe এর বার্তাও দিয়েছেন।

Post a Comment