কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠনের বিজ্ঞপ্তি দিল প্রশাসন
দি নিউজ লায়ন; দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে আগামী ১৯ শে মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন হবে বলে বিজ্ঞপ্তি দিল প্রশাসন। কেশিয়াড়ি ব্লকের বিডিওর তরফ থেকে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির মোট ২৫ পঞ্চায়েত নির্বাচনে ১৩ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং ১২ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কারণে আইনি জটিলতা থাকায় ওই পঞ্চায়েত সমিতি গঠন করা হয়নি। এরপরে বিধানসভা নির্বাচন এসে যায়।
বিধানসভা নির্বাচনে কেশিয়াড়ি থেকে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মু বিধায়ক নির্বাচিত হয় এবং রাজ্যে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর হয়ে যায় ।বিজেপি থেকে ৯ জন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
যার ফলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হয় ১২ থেকে ৯ বেড়ে ২১ জন। অপরদিকে ১৩থেকে ৯ কমে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ায় চারে। কেশিয়াড়ির বিডিও সৌগত রায় বলেন আগামী ১৯শে মে পঞ্চায়েত সমিতি গঠন হবে। সেই মত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কেশিয়াড়ি বিডিও অফিসের সভা ঘরে ১৯শে মে বেলা বারোটার সময় পঞ্চায়েত সমিতি গঠনের জন্য সভার আয়োজন করা হয়েছে। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার একুশটি পঞ্চায়েত সমিতির ক্ষমতায় থাকতে থাকতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Post a Comment