বেপরোয়া বাইকের গতি, ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত এক - The News Lion

বেপরোয়া বাইকের গতি, ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত এক

 


দি নিউজ লায়ন;   ঘটনাটি ঘটে বুধবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার কৃষ্ণপুর এলাকার । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে  এ দিন দুই মোটর বাইকে দ্রুতবেগে রাস্তা দিয়ে যাওয়ার সময় কৃষ্ণপুরের বাইদিঘি এলাকায় রাজ্য সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে ২ বাইক আরোহীর মৃত্যু হয়। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতায়।


 যদিও মৃতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে ওই ঘটনা কে কেন্দ্র করে কৃষ্ণপুর  এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে বাইক দুর্ঘটনায় আহত তিন জনকে উদ্ধার করলেও ওই তিন জনের মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যায়। চন্দ্রকোনা  টাউন থানার পুলিশ  ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল এর মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে মৃত দুই যুবকের পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.