মুখে মাস্ক না পরে কোভিড বিধি লঙ্ঘন করে ঘোরাঘুরি করার অভিযোগে গ্রেপ্তার ২
দি নিউজ লায়ন; মুখে মাস্ক না পরে কোভিড বিধি লঙ্ঘন করে ঘোরাঘুরির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম বিশ্বজিৎ মজুমদার ও রবিশঙ্কর ভট্টাচার্য। ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদ এলাকায়। অপরজনের বাড়ি মেমারি থানার জাবুই গ্রামে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে জেলা শাসকের অফিসের সামনে মাস্ক না পরে দু’জন ঘোরাঘুরি করছিল।
তাদের মাস্ক পরার জন্য বোঝানো হয়। বারবার বোঝানোর পরও তারা মাস্ক পরতে অস্বীকার করে। এরপরই তাদের থানায় ধরে আনা হয়। পরে ঘটনার বিষয়ে বর্ধমানের সদর মহকুমা শাসক দীপ্তার্ক বসু থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি নিের্দশ অমান্য করা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Post a Comment