ফের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৮
দি নিউজ লায়ন; ফের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে আইসিইউতেই আগুনে পুড়ে মারা গেলেন ১৮ জন করোনা রোগী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের। আহমেদাবাদ থেকে ১৯০ কিমি দূরে ভারুচ-জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত ঐ কোভিড হাসপাতাল। স্ট্রেচারে, বেডে পড়ে রয়েছে অবশিষ্টাংশ।
স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, রাত ১ টা নাগাদ চারতলা ঐ হাসপাতাল বহুতলের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। অসুস্থ ৫০ জন রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে সরানো হয়েছে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ৬ জনের মৃত্যুর কারণ নিয়ে এখনও অনিশ্চিত পুলিশ। তবে কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায় নি। তদন্ত করছে পুলিশ।

Post a Comment