আজ আপনাদের জন্য রইল মিনি সিঙ্গারা তৈরির রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল মিনি সিঙ্গারা তৈরির রেসিপি

 


দি নিউজ লায়ন;   

উপকরণ: 

৩ কাপ ময়দা 

জল পরিমাণমতো 

তেল (ডো তৈরি ও ভাজার জন্য) 

লবণ স্বাদ মতো 

১ চা চামচ কালোজিরা  


পুরের জন্য: 

১ কাপ মেটে (ছোট কিউব করে টুকরো করা) 

১ কাপ গাজর (ছোট কিউব করে টুকরো করা) 

১ কাপ আলু (ছোট কিউব করে টুকরো করা) 

১ কাপ পেঁয়াজ কুচি 

১ টেবিল চামচ ধনে পাতা কুচি 

১ চা চামচ আদা-রসুন বাটা 

আধ চা চামচ গরম মসলা গুঁড়ো

তেল পরিমাণ মতো। 


 প্রণালি:   

প্রথমে ময়দা, লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। ডো তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিয়ে তাতে দিন আদা-রসুন বাটা, গরম মসলাগুঁড়ো এবং লবণ। খানিকক্ষণ নেড়ে নিয়ে তাতে দিন মেটের টুকরোগুলো।  মেটে একটু কষে এলে আলু, গাজর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সেদ্ধ করার জন্য পরিমাণমতো জল দিয়ে রান্না করতে থাকুন। রান্না শেষ হলে ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। 


ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিন। এরপর রুটি অর্ধেক করে কেটে ঠোঙার মতো তৈরি করে নিন। এরপর ঠোঙার মধ্যে মেটের পুর দিয়ে মুখ বন্ধ করে সিঙ্গারা তৈরি করে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর সিঙ্গারা লালচে করে ভেজে তুলে নিন। এরপর সস, পেঁয়াজ অথবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.