সেলসম্যানকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

সেলসম্যানকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;   সেলসম্যানকে মারধরের অভিযোগে পুলিস বিজেপির দু’জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠের বাসিন্দা রঞ্জিৎ সাউ সেলসম্যানের কাজ করেন। অন্যান্য দিনের মতো শনিবারও তিনি বিভিন্ন দোকানে মালপত্র পৌঁছে দিতে বের হন। সন্ধ্যা ৬টা নাগাদ শহরের ঘোরদৌড়চটি এলাকায় বিজেপি কার্যালয়ের সামনে কয়েকজন তাঁকে আটকায়।


 লাঠি, রড প্রভৃতি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। পকেটে থাকা ১০ হাজার টাকাও মারধরে জড়িতরা নিয়ে নেয় বলে লিখিত অভিযোগে জানিয়েছেন রঞ্জিৎ। ধৃতদের নাম সুমিত পাশোয়ান ও সুকুমার মাল। বর্ধমান থানার লক্ষ্মীপুরমাঠের গিমটিফটক এলাকায় তাদের বাড়ি। রবিবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.