মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ - The News Lion

মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;   মারধরের ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মাধবডিহি থানা এলাকায়। ধৃতের নাম শেখ সাহিদুল। মাধবডিহিতেই তার বাড়ি। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার লোহাই গ্রামের বাসিন্দা বিপ্লব কর্মকার গ্রামেরই দেবাশিস খাঁ-এর সঙ্গে শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। লোহাই বাসস্ট্যান্ডে যাত্রীনিবাসের কাছে সাহিদুল সহ কয়েকজন বাইকে চেপে এসে তাঁদের পথ আটকায়। 


বিপ্লবকে গালিগালাজ ও মারধর করে তারা। বিপ্লবকে মার খেতে দেখে বাঁচাতে যান দেবাশিস। তাঁকেও লাঠি দিয়ে মারা হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে মারধরে জড়িতরা পালিয়ে যায়। মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিপ্লব ও দেবাশিসের চিকিৎসা করানো হয়। রাতেই ঘটনার কথা জানিয়ে বিপ্লব থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.