হিলি সীমান্তে বিএসএফের গুলিতে জখম এক - The News Lion

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে জখম এক

 


দি নিউজ লায়ন;   সামান্য কথা কাটাকাটির জেরে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে গুলি চালাল বিএসএফ। বিএসএফের গুলিতে জখম এক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলা সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামে। বিএসএফের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন আশরাফুল মোল্লা। বয়স ২৭। বাড়ি নীচা গোবিন্দপুরেই। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সীমান্তের গ্রামবাসীদের সাথে বিএসএফের তর্কাতর্কি ও বচসার জেরে উত্তেজনা তৈরি হয়।


 এরপরেই একত্রিত হওয়া গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ। বিএসএফের ছোঁড়া ছড়রা গুলিতে জখম হয় এক গ্রামবাসী। সূত্রের খবর, বুধবার সকালে আশরাফুল মোল্লা কিছু সিমাইয়ের প্যাকেট বর্ডারের দিকে নিয়ে যেতে গেলে তখনই বিএসএফের সাথে তার তর্কাতর্কি শুরু হয় আশরাফুলের। এরপরই ওই গ্রামের রুটিন ভিজিটে আসে বিএসএফ জওয়ানরা। 


কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে এর পরেই এক বিএসএফ জওয়ান ছররা গুলি চালায়। আহত আসরাফুল মোল্লাকে প্রথমে হিলি গ্রামীণ হাসাপাতাল ও পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। তবে এবিষয়ে বিএসএফের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও অন্য বিএসএফ এবিষয়ে মুখ খুলতে চায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.