ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের গণনা কেন্দ্র রয়েছে কড়া নিরাপত্তা
দি নিউজ লায়ন; রাত পোহালে এ রাজ্যের সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।আর সেই গননাকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়ে গেছে বিভিন্ন গণনা কেন্দ্রে।আর যেখানে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ট্যাংরাখালি বঙ্কিম সর্দার কলেজে চারটি বিধানসভা কেন্দ্রের গননার কাজ শুরু হবে।১৩৯ ক্যানিং পূর্ব,১৩৮ ক্যানিং পশ্চিম তফশিলি এবং ১২৮ বাসন্তী তফশিলি এবং ১২৭ গোসাবা তফশিলি কেন্দ্র।আর এই চারটি বিধানসভার সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে রবিবার সকাল থেকে।
এবারের নির্বাচনে কে হাসবে জয়ের হাসি তা বেলা বাড়ার সাথে সাথে পরিস্কার হয়ে যাবে।এবারে গণনা কেন্দ্রের মধ্যে রয়েছে কড়া নিরাপত্তা।থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী।গননা কেন্দ্রে রাখা হয়েছে দমকলের ইঞ্জিন বিপর্যয় মোকাবিলার জন্য।প্রশাসনের সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে শুরু হবে ভোট গননা।প্রথমে চলবে পোষ্টাল ব্যালট গননা।তারপর শুরু হবে ইভিএম গননার কাজ।এদিকে গননা কেন্দ্রে যারা থাকবেন তাদের প্রত্যেক কে কোভিড টেষ্ট করানো হয়েছে।কোভিড টেষ্ট রিপোর্টে যাদের নেগেটিভ তারাই একমাত্র গননা কেন্দ্রে থাকবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনে।
এমনকি সাংবাদিকদের ও কোভিড টেষ্ট করানো হয়পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক।এদিন গননা কেন্দ্র গুলিতে স্যানিটাইজার করা হয়।ফলে কড়া নিরাপত্তা বলয়ে এবং স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই শুরু হবে ভোট গননার কাজ।পাশাপাশি সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দোকান পাট খোলা ছিল।বাকী সময়টা আংশিক লকডাউন চালু হয়।এদিন পুলিশ বাহিনী এসে দোকানপাট বন্ধ করে দেয়।তবে সকালে এবং বিকালে বাজার গুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল কেনা কাটায়।তবে পুলিশ কোভিড স্বাস্থ্য বিধি নিয়ম কানুন না মানার জন্য পুলিশ ক্যানিং বাজার থেকে ৩ জনকে গ্রেফতার করে।

Post a Comment