জঙ্গিপুর জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমন
দি নিউজ লায়ন; রীতিমতো জঙ্গিপুর মহাকুমা জুড়ে হু হু করে করোণা সংক্রমণ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ করতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। গ্রামীণ এলাকার তো ছিল জঙ্গিপুর শহরে এলাকাতেও প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক চরমে গিয়ে পৌঁছাচ্ছে। শহরবাসী সুবীর বিশ্বাস, মিরা ঘোষরা প্রমুখরা বলেন, আমরা চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। একদিকে যেমন এলাকাজুড়ে সংক্রমণের হার বাড়ছে পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন।
ইতিমধ্যে আমাদের শহরে করোনা আক্রান্ত হয়ে ১ ভোট প্রার্থীও মারা গিয়েছেন।ফলে সব মিলিয়ে সকলে আমরা বাড়ি বন্দি হয়ে রয়েছি"।করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে জঙ্গিপুরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। শহর এলাকায় এর প্রকোপ বেশি। বাজার, দোকানপাট ও রাস্তাঘাটে বিনা মাস্কে ঘুরছেন সাধারণ মানুষ। তাঁদের বুঝিয়েও কোনও কাজ হচ্ছে না। তাই সচেতন নাগরিকরা এবিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন।
জঙ্গিপুরের মহকুমা শাসক নিতু শুক্লা বলেন, আমরা নজর রাখছি। মানুষকে সচেতন করা হচ্ছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এটা শুধু প্রশাসনের একার ব্যাপার নয়, সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে"। জঙ্গিপুরে হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। মহকুমায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে ।জঙ্গিপুর মহকুমা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য লম্বা লাইন চোখে পড়ছে।
প্রতিদিন প্রায় দু’শতাধিক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। তবু, হুঁশ ফিরছে না প্রশাসন থেকে সাধারণ মানুষের। নাগরিকদের একাংশের অভিযোগ, রঘুনাথগঞ্জ শহরে আক্রান্তের সংখ্যা বেশি হলেও দরবেশপাড়া কাপড়পট্টি, তুলসি বাড়ি, মিয়াপুর সব্জি বাজার সহ মহাবীরতলা পতু সিংয়ের সব্জি বাজার, ফরাক্কা সব্জি বাজারে বিনা মাস্কে লোকে গাদাগাদি করে কেনাকাটা করছেন। স্থানীয় বাসিন্দা বিকাশ সাহা বলেন, বাজারে কোনও সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না। অধিকাংশের মুখে মাস্ক নেই। এবিষয়ে প্রশাসনের কঠোর হওয়া দরকার"।

Post a Comment