পুলিস পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

পুলিস পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


 দি নিউজ লায়ন;  পুলিস পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ভাতার থানা এলাকায়। জানা যায়, থানার 'মেজবাবু' পরিচয় দিয়ে মহম্মদ হোসেন নামে তৃণমূল নেতার কাছে ফোন করে প্রতারণা করা হয় ২০ হাজার টাকা।  ওই তৃনমূল নেতা ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ অঞ্চল তৃণমূলের সভাপতি। ওড়গ্রামে তার বাড়ি। 


তিনি জানান বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে দশটা নাগাদ একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। প্রথমবার ফোন করে এলাকার একটি ঝামেলার বিষয় নিয়ে কথা বলে ফোন রেখে দেন। তার মিনিট দশেক পরেই ফের ওই একই নম্বর থেকে ফোন করে জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা ফোন পের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন। মহম্মদ হোসেন বলেন,"আমার এলাকায় বুধবারের একটি ঝামেলা নিয়ে কথাবার্তা হওয়ায় আমার অবিশ্বাস হয়নি। তাই মেজবাবু বিশ্বাস করে আমি একজনের কাছে টাকা ধার করতে যাই। 


ততক্ষণে ফের অন্য একটি নম্বর থেকে ফোন করে মেজবাবুর ছেলে বলে পরিচয় দেয়।এবং আরও ১০ হাজার টাকা অর্থাৎ মোট ২০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলে। আমি ২০ হাজার টাকা পাঠিয়ে দিই।" মহম্মদ হোসেন জানান টাকা পাঠানোর পরেও ফের ফোন আসে। ।তখনই বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি।আর তারপরই তিনি বৃহস্পতিবার বিকেলে ভাতার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.