পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইয়াস-এর ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার ও বুধবার দুদিনে জেলায় বৃষ্টিপাত হয়েছে ২৬.৯ মিলিমিটার। আর ঝড় বয়ে গেছে ৫৫ কিলোমিটার বেগে।
এছাড়াও এদিন তিনি বলেন ইয়াস-এর দাপটে দাঁতন , মোহনপুর , সবং , পিংলা , দাসপুর , শালবনি , মেদিনীপুর সদর , খড়্গপুর গ্রামীণ ব্লকের বিভিন্ন এলাকায় ৩৩৯ টি মাটির বাড়ি পুরোপুরি ভেঙে গেছে। আর আংশিক ক্ষতি হয়েছে ৪৭২০ টি বাড়ি।
কিছু এলাকায় রাস্তার উপর গাছ ভেঙে পড়েছিল।ভেঙে পড়া গাছ গুলি কে দ্রুত রাস্তা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়।পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষিতে প্রচুর ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। জেলার প্রায় ৬৪ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলার উপ কৃষি অধিকর্তা সুকান্ত দাসগুপ্ত বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে । কি পরিমান কৃষির ক্ষতি হয়েছে তা দ্রুত জানা যাবে । কৃষি দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার মৌজাতে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে । মাঠে থাকা বোরো ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে ।

Post a Comment